গিটহাব সিএলআই

ডেভসংকেত

বারবার ব্রাউজারে না গিয়ে কমান্ড লাইন থেকেই গিটহাবের কাজগুলো সেরে ফেলতে পারলে কি চমৎকার-ই না হতো! গিটহাব সিএলআই ব্যবহার করে খুব সহজেই সম্ভব এটি। রিপোজিটোরি, ইস্যু, পুল-রিকোয়েস্টসহ দৈনন্দিন কাজকর্ম কমান্ড লাইন থেকে মেইনটেইন করার মতো গুরুত্বপূর্ণ কিছু কমান্ড এই চিটশিটে উপস্থাপন করা হয়েছে।

অথেনটিকেশন

ব্রাউজারে অথোরাইজেশন

gh auth login -w

টেক্সট ফাইল থেকে টোকেন নিয়ে অথেনটিকেশন

gh auth login --with-token < <টেক্সট ফাইলের নাম>

লগ-আউট

gh auth logout

পূর্ববর্তী সময়ে লগিন করা ক্রেডেনশিয়ালের রিড/রাইড পারমিশন পরিবর্তন

gh auth refresh

অথেনটিকেশনের স্ট্যাটাস দেখতে

gh auth status

গিটহাব রিপোজিটোরি বানানো

বর্তমান ডিরেকটরি ব্যবহার করে গিটহাবে নিজের একাউন্টে রিপোজিটোরি বানানো

gh repo create

নির্দিষ্ট নামে রিপোজিটোরি

gh repo create <রিপোজিটোরির নাম>

একটি অর্গানাইজেশনে নির্দিষ্ট নামে রিপোজিটোরি বানানো

gh repo create <অর্গানাইজেশনের নাম>/<রিপোজিটোরির নাম>

প্রাইভেট রিপোজিটোরি

gh repo create <রিপোজিটোরির নাম> --private

রিপোজিটোরির বর্ণনা

gh repo create <রিপোজিটোরির নাম> -d "রিপোজিটোরির বর্ণনা"

টেমপ্লেট রিপোজিটোরি ব্যবহার করে নতুন রিপোজিটোরি বানানো

gh repo create <রিপোজিটোরির নাম> -p "টেমপ্লেট"

রিপোজিটোরির অন্যান্য

বর্তমান ডিরেকটরিতে একটি রিপোজিটোরি ক্লোন করা

gh repo clone <অথোর কিংবা অর্গানাইজেশনের ইউজারনেম>/<রিপোজিটোরির নাম>

পূর্ববর্তী কমান্ডের উদাহরণ (ডেভসংকেত ক্লোন)

gh repo clone devsonket/devsonket.github.io

নির্দিষ্ট একটি ডিরেকটরিতে রিপোজিটোরি ক্লোন করা

gh repo clone <অথোর কিংবা অর্গানাইজেশনের ইউজারনেম>/<রিপোজিটোরির নাম> <ডিরেকটরির পাথ>

রিপোজিটোরি ফর্ক করা

gh repo fork <অথোর কিংবা অর্গানাইজেশনের ইউজারনেম>/<রিপোজিটোরির নাম>

একটি রিপোজিটোরির বর্ণনা ও রিডমি দেখা

gh repo view <অথোর কিংবা অর্গানাইজেশনের ইউজারনেম>/<রিপোজিটোরির নাম>

একটি রিপোজিটোরির বর্ণনা ও রিডমি ব্রাউজারে দেখা

gh repo view <অথোর কিংবা অর্গানাইজেশনের ইউজারনেম>/<রিপোজিটোরির নাম> -w

পুল রিকোয়েস্ট

খোলা পুল রিকোয়েস্টগুলো দেখা

gh pr view

নির্দিষ্ট পুল রিকোয়েস্ট দেখা

gh pr view <পুল রিকোয়েস্ট নম্বর অথবা ইউআরএল>

ব্রাউজারে নির্দিষ্ট পুল রিকোয়েস্ট দেখা

gh pr view <পুল রিকোয়েস্ট নম্বর অথবা ইউআরএল> -w

বর্তমান ব্রাঞ্চের পুল রিকোয়েস্টের অনুমোদন দেয়া

gh pr review --approve

রিভিউতে কমেন্ট লেখা

gh pr review --comment -b "কমেন্ট এখানে লিখুন"

একটি নির্দিষ্ট পুল রিকোয়েস্টে কন্ট্রিবিউটরকে পরিবর্তনের অনুরোধ করা

gh pr review <পুল রিকোয়েস্ট নম্বর> -r -b "পরিবর্তনের বর্ণনা"

একটি নির্দিষ্ট পুল রিকোয়েস্ট পুনরায় খোলা অথবা ইউআরএল

gh pr reopen <পুল রিকোয়েস্ট নম্বর অথবা ইউআরএল>

পুল রিকোয়েস্ট

একটি পুল রিকোয়েস্ট মার্জ করা

gh pr merge <পুল রিকোয়েস্ট নম্বর অথবা ইউআরএল>

লিস্ট আকারে পুল রিকোয়েস্টগুলো দেখা

gh pr list

নির্দিষ্ট ইউজারকে এসাইন করা বন্ধ করে দেয়া পুল রিকোয়েস্টগুলো দেখা

gh pr list --state closed --assignee <ইউজারনেম>

টাইটেল ও বর্ণনা দিয়ে নতুন পুল রিকোয়েস্ট খোলা

gh pr create --title "টাইটেল" --body "বর্ণনা"

একটি পুল রিকোয়েস্ট বন্ধ করা

gh pr close <পুল রিকোয়েস্ট নম্বর অথবা ইউআরএল>

জিস্ট

পাবলিক জিস্ট তৈরি করা

gh gist create --public <ফাইলের নাম>

জিস্টের বর্ণনা

gh gist create --public <ফাইলের নাম> -d "এখানে বর্ণনা লিখুন"

অনেকগুলো ফাইল

gh gist create <ফাইল ১> <ফাইল ২> <ফাইল ...n>

সম্পাদনা

gh gist edit <জিস্ট আইডি অথবা ইউআরএল>

লিস্ট আকারে সব দেখা

gh gist list

কন্টেন্ট দেখা

gh gist view <জিস্ট আইডি অথবা ইউআরএল>

সমস্যা

সব ইস্যু দেখা

gh issue list

নির্দিষ্ট অথোরের সব ইস্যু দেখা

gh issue list -A <অথোরের ইউজারনেম>

নির্দিষ্ট লেবেলের ইস্যুগুলো দেখা

gh issue list -l "লেবেলের বর্ণনা; যেমনঃ bugs, help-wanted"

নির্দিষ্ট মাইলফলকের ইস্যুগুলো দেখা

gh issue list -m 'মাইলফলকের নম্বর অথবা টাইটেল'

অবস্থাভেদে ইস্যুগুলো দেখা

gh issue list -s "ইস্যুর অবস্থা; open/close/all"

ইস্যু বন্ধ করা

gh issue close <ইস্যু নম্বর বা লিংক>

ইস্যু তৈরি

gh issue create -t "টাইটেল লিখুন" -b "বর্ণনা লিখুন" -l "লেবেলের নাম" -a "যাদের এসাইন করা হচ্ছে; zonayedpca,shunjid"

সমস্যা

পুনরায় ইস্যু খোলা

gh reopen close <ইস্যু নম্বর বা লিংক>

অন্যান্য

ছদ্মনাম

gh alias set <সুবিধাজনক নাম> 'একটি কমান্ড'

উপরের কমান্ডের উদাহরণ

gh alias set bugs 'issue list --label="bugs"'

gh bugs

উন্মোচন করা

gh release create <রিলিজের ট্যাগ (v1.0)>

রিলিজ সরানো

gh release delete <রিলিজের ট্যাগ (v1.0)>

সব রিলিজ একত্রে দেখা

gh release list

এই চিটশিটে কন্ট্রিবিউট করেছেনঃ

  • shunjid

    shunjid

    username/shunjid

ডেভসংকেত

বাংলা চিটশিটের ভান্ডার

devsonket.com

প্রিন্ট করুন